মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ এপ্রিল ২০১৮ । ১৩ বৈশাখ ১৪২৪
মোবাইল কোম্পানি গ্রামীণফোন তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ২৩ কোটি ৬৬ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিধিদল আজ বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক-এর সঙ্গে সাক্ষাৎ করে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬৮৬ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ি, গ্রামীণফোন ২০১৭ সালের মোট লাভের পাঁচ শতাংশের এক-দশমাংশ পরিমাণ উক্ত অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন মেনে যদি প্রতিটি কোম্পানি তাদের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করে তবে আর কোন শ্রমিক অসহায় থাকবে না।’

প্রতিমন্ত্রী শ্রম আইনের আলোকে প্রণীত ‘ডব্লিউপিপিএফ’-এর বাস্তবায়নে বড় কোম্পানি ও শিল্প মালিকদের উদ্যোগি হবার আহবান জানান।
গ্রামীণফোন গত ২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে প্রতিবছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ এ তহবিলে প্রদান করে আসছে। পাঁচ বছরে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৯৪ কোটি দুইলাখ ৫৮ হাজার ৬৮ টাকা প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোন লি.-এর পরিচালক সৈয়দ তানভীর হোসেন এবং উপ-পরিচালক কেএম সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম