Home / ছবি-সংবাদ / শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা
dfgf-20241212185838

শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ মাসস

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।

প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …