ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ মাসস
ঝিনাইদহ সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনা মূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।
এ সময় সদর উপজেলার ৮০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নত জাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ নিয়ে সদর উপজেলায় মোট ৮০০ কেজি পাটবীজ ও আট মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।
কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম