Home / অপরাধ / শামীম ওসমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ
bfuj+duj+logo+mbd

শামীম ওসমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ জানুয়ারি ২০১৭ । ১৪ মাঘ ১৪২৩

জাতীয় সংসদে সংসদ সদস্য শামীম ওসমানের গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতৃবৃন্দ। সংবাদ বাসস-এর।

বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এখানে যাদের কথা বলার এখতিয়ার নেই তাদের সম্পর্কে এ রকম ঢালাও মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের সাংবাদিক সমাজের শীর্ষ নেতা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পর্কে যে ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই।’

গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে তিনি প্রতিবাদ করতে পারেন অথবা প্রেস কাউন্সিলে যেতে পারেন উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, কিন্তু জাতীয় সংসদে যার কথা বলার কোনো এখতিয়ার নেই তাকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য প্রদান অবশ্যই শিষ্টাচার বর্জিত আচরণ। সাংবাদিক নেতৃবৃন্দ এ ব্যাপারে জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ আরো বলেন, ২০০১ সালের পরে গণমাধ্যমের বিরুদ্ধে এ বিষোদগারকারীর মতো অনেককেই এ দেশে খুঁজে পাওয়া যায়নি। আজ ক্ষমতা পেয়ে যাদের অপমান করার হীন চেষ্টা চালাচ্ছেন তারা মুক্তিযুদ্ধে পক্ষের শক্তির সাথে অতন্ত্র প্রহরীর মতো তখন কাজ করেছেন, নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তারা আজ আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে অবস্থানকারী কারো কটূক্তির শিকার হচ্ছেন- যা অত্যন্ত বেদনাদায়কও বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

প্রসঙ্গত, বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য শামীম ওসমান গণমাধ্যম সম্পর্কে উল্লিখিত বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1

উদ্বোধনের আগেই দুবার ‘উদ্বোধন’, খরচে রেকর্ড

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬ মাসস গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর …

Leave a Reply

Your email address will not be published.