Home / চিত্র-বিচিত্র / শাকিবের প্রতি কৃতজ্ঞ ইধিকা
image-39348-1735551479

শাকিবের প্রতি কৃতজ্ঞ ইধিকা

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫ মাসস

ইধিকা-শাকিব
ইধিকা-শাকিব

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ রীতিমতো তুফান সৃষ্টি করেছে দর্শকমনে। প্রিয়তমা’র পর এ ছবিতে ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। আর বাংলাদেশে টানা দ্বিতীয় সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত এ নায়িকা।

ইধিকার মতে, শাকিব তাকে যোগ্য মনে করেছেন বলেই তার এই সাফল্য। এজন্য শাকিব খানের প্রতি কৃতজ্ঞ তিনি।

শাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা। তিনি বলেন, ‘নিজেকে ভাগ্যবতী মনে হয়। এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছি তাই ভাগ্যবতী মনে করি বিষয়টা এমন না। সিনেমায় অভিষেক হয়েছে তার সঙ্গে কাজ করার মাধ্যমে।

ইধিকা বলেন, ‘একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয়। সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে। আমিও মুখিয়ে ছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য। আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এইজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবাতী মনে হয়।

ঢাকাই সিনেমায় ঝড় তুলেছে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …