Home / জাতীয় / শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ
rangpur+city+corp+oath+mbd-3

শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৮ জানুয়ারি ২০১৮ । ০৫ মাঘ ১৪২৪

রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান আজ শপথ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং এলজিআরডি এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

rangpur+city+corp+oth+mbd-2

এলজিআরডি এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরে, নব নির্বাচিত ৩৩ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররাও অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।

এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাদেরকে শপথ বাক্য পাঠ করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহবান জানান।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কেবল রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে নাই, একে বিভাগ হিসেবে ঘোষণা করেছে এবং রংপুরের সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

rangpur+councilor+oath+mbd

তিনি এ সময় মঙ্গার প্রসংগ উল্লেখ করে বলেন, এ অঞ্চলে একদা মঙ্গা জনগণের দু:খের কারণ থাকলেও বর্তমান সরকার এই মঙ্গাকে দূর করতে সক্ষম হয়েছে।

এ প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র জনগণ লঙ্গরখানায় যাচ্ছে, ভবিষ্যতে এই দৃশ্য আর দেখতে হবে না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.