Home / এই দিন / পাবনায় মহানায়িকা সুচিত্রা স্মরণ
Suchitra+sen+mbd-3

পাবনায় মহানায়িকা সুচিত্রা স্মরণ

মাস্টারি বিডি ডটকম । মাহবুব আহসান শিমুল
পাবনা । ১৮ জানুয়ারি ২০১৮ । ০৫ মাঘ ১৪২৪

পাবনায় স্মরণসভার মধ্যদিয়ে পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত হয়েছে।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মহানায়িকার স্মৃতি বিজড়িত শৈশবের বিদ্যাপীঠ পাবনা টাউন গালর্স হাইস্কুল প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

Suchitra+sen+mbd-4

পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিউর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান সৌমির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি ডাঃ রামদুলাল ভৌমিক।

স্মরণসভায় বক্তারা বলেন, বাংলা চলচ্চিত্র এখনও নির্মাণ হয়, মানুষ সিনেমা দেখে। কিন্তু উত্তম-সুচিত্রার মতো অভিনয় আর দেখা যায় না। সুচিত্রা সেনকে নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতে প্রয়োজন আরো গবেষণার।

Suchitra+sen+mbd-6
স্মরণসভার শুরুতে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করেন জেলার সাংস্কৃতিক শিল্পীরা।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলা সদরে সুচিত্রা সেন (রমা দাশগুপ্ত) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন এক স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ী গ্রাম সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস।

Suchitra+sen+mbd-5

১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাঁদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী। ১৯৫২ সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন।

মহানায়িকা সুচিত্রা সেন’র উল্লেখযোগ্য চলচ্চিত্র : ‘সাত পাকে বাঁধা’, ‘সপ্তপদী’, ‘শাপমোচন’, ‘হারানো সুর’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘অগ্নিপরীক্ষা’, ‘সাঁঝের প্রদীপ’, ‘দেবদাস’, ‘শিল্পী’, ‘দত্তা’, ‘উত্তর ফাল্গুনী’, ‘ওরা থাকে ওধারে’ প্রভৃতি।

Suchitra+sen+mbd-2

২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮ টা ২৫ মিনিটে কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃতি বাঙালি সুচিত্রা সেনের মৃত্যু হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111111

ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব …

Leave a Reply

Your email address will not be published.