Home / উৎসব ও সংস্কৃতি / লোকশিল্প জাদুঘরকে আরো সমৃদ্ধকরণের পদক্ষেপ
asaduzzaman+nur+minister+29+mbd

লোকশিল্প জাদুঘরকে আরো সমৃদ্ধকরণের পদক্ষেপ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩০ ডিসেম্বর ২০১৭ । ১৬ পৌষ ১৪২৪

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লোকশিল্প জাদুঘরকে আরো সমৃদ্ধকরণসহ সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ ও এ সংক্রান্ত একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় গবেষণাকর্মের উদ্যোগ নেয়া হয়েছে এবং অচিরেই প্রতিষ্ঠানটিতে ব্যাপক পরিবর্তন এনে জয়নুল আবেদিনের স্বপ্নের লোক ও কারুশিল্পবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

মন্ত্রী শুক্রবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩তম জন্মজয়ন্তি উদযাপন উপলক্ষে ‘জয়নুল উৎসব ২০১৭’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসস-এর।

joynul+abedin+mbd

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নিজস্ব ক্যাম্পাসের বকুলতলায় এ উৎসবের আয়োজন করেছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিমসটেক এর মহাসচিব এম. সহিদুল ইসলাম ও প্রকৌশলী ময়নুল আবেদিন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবসময় কবি, লেখক ও শিল্পীদের পাশে ছিলেন এবং তাদের যথাযথ সম্মান দিয়েছিলেন। বর্তমান সরকারও বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে একইভাবে কবি, লেখক ও শিল্পীদের যথাযথ সম্মান এবং সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করছে। এ জন্য লোকশিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের জন্য জরিপ কাজ শুরু হয়েছে।

শিল্পকলায় ৬৫ জন ভারতীয় শিল্পীর ছাপচিত্রের প্রদর্শনী চলছে উল্লেখ করে তিনি বলেন, এতে করে ভারত ও বাংলাদেশ দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক বন্ধন অরো দৃঢ় হবে।

অনুষ্ঠানে চিত্রশিল্পের প্রসার ও বিকাশে বিশেষ অবদানের জন্য তিনজন খ্যাতিমান শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- ভারতবর্ষের বিখ্যাত শিল্পী সনৎ কর, বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও অধ্যাপক রফিকুন নবী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.