Home / এই দিন / পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
fateha-e-eajdahom+mbd

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩০ ডিসেম্বর ২০১৭ । ১৬ পৌষ ১৪২৪

আজ শনিবার (১২ রবিউস সানি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে।

islamic+foundation+logo+mbdবড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়।

বাংলাদেশের আকাশে গত ১৯ ডিসেম্বর, ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়। এই হিসেব অনুযায়ী শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা পৌনে ৬ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.