Home / বিনোদন / নাটক / রাতের ফ্লাইটে মোনালিসা…
S
S

রাতের ফ্লাইটে মোনালিসা…

monalisa+mbd-3

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১০ জুলাই ২০১৮ । ২৬ আষাঢ় ১৪২৫

আসছে ঈদুল আজহার জন্য মডেল অভিনেত্রী মোনালিসা ৩টি নাটকের কাজ করেছেন। নাটক তিনটি হচ্ছে- সুমন আনোয়ারের ‘যখন সবকিছু থেমে যায়’, সঞ্জয় সমাদ্দারের ‘এক যে ছিলো মা’ এবং শরীফুলের ‘লুকিয়ে ভালোবাসবো তারে’। নাটক ৩টিতে তার অভিনয় করেছেন আফরান নিশো, ইরফান সাজ্জাদ ও সজল।

monalisa+actress+mbd

গেল ঈদুল ফিতরে মোনালিসা দারুণ সাড়া পেয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘অনুভবে’ এবং আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাবো’ নাটকে অভিনয়ের জন্য।

monalisa+mbd-2

চলতি বছরের ১২ এপ্রিল মোনালিসা ঢাকায় আসেন। আমেরিকায় দুই বছর যাবৎ তিনি বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত। পাশাপাশি সেখানে তিনি বাংলাদেশের বিশেষ বিশেষ দিবসে সেখানকার বাংলা টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়ে থাকেন।

monalisa+mbd-5

কিছুদিনের জন্য সুদূর আমেরিকা থেকে প্রিয় জন্মভূমি বাংলাদেশে এসে জনপ্রিয় এ অভিনেত্রী পরিবার আর মিডিয়ার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছোটপর্দায় বেশ কিছু কাজ করে গেলেন।

আজ রাতের ফ্লাইটে মোনালিসা ফিরে যাচ্ছেন আমেরিকায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.