Home / আন্তর্জাতিক / রণবীর দীপিকা’র মহাকাব্যিক ভবিষ্যৎ
deepika+ranver+mbd-2

রণবীর দীপিকা’র মহাকাব্যিক ভবিষ্যৎ

মাস্টারি বিডি । তুষার
বিনোদন প্রতিবেদন । ২৬ নভেম্বর ২০১৮ । ১২ অগ্রহায়ণ ১৪২৫

‘বিশ্বের সবচেয়ে সুন্দর নারীকে আমি বিয়ে করেছি’

চলচ্চিত্র দুনিয়ার স্বর্গ খ্যাত হলিউড ও বলিউড থেকে শুরু করে পৃথিবীর নানা দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকা জুটির মধ্যে বিবাহ বন্ধন হয়েছে। সেসব জুটির নানা কথা মিডিয়ায় বেশ রসালোভাবেই এসেছে। তবে এবার তাক লাগিয়েছে এ সময়েে সবচেয়ে বেশি আলোচিত তারকাজুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের কথা।

জনসমক্ষে তাদের প্রকাশিত ভালোবাসা নেট জগতের সকলের মন জিতে নিয়েছে! গত রাতে দ্য গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত পার্টির মধ্যমণি ছিলো যে এই নববিবাহিত দম্পতি, তা বলাই বাহুল্য।

deepika+ranver+mbd

পার্টির ছবি ও ভিডিও এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এগুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট ভিডিও নেটিজেনদের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে, সেখানে স্টেজে দীপিকাকে স্বাগত জানানোর উদ্দেশ্যে রণবীরকে তার স্বভাব সুলভভঙিতে বলতে শোনা যাচ্ছে, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করেছি। আজ আমরা এখানে আমাদের মহাকাব্যিক ভবিষ্যৎ জীবন উদযাপন করবো।’
সঙ্গে সঙ্গে অতিথিরা সকলেই উল্লাসে ফেটে পড়লেন। এ তারকাজুটি যেন এ উক্তির মধ্যদিয়ে নতুন এক মাত্রা যোগ করলো।

সূত্র : বিডি প্রতিদিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.