Home / ফটো গ্যালারি / ঢালিউড জুটির বলিউড অভিষেক হতে যাচ্ছে!
poramon+2+mbd-2

ঢালিউড জুটির বলিউড অভিষেক হতে যাচ্ছে!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন প্রতিবেদন । ২৭ নভেম্বর ২০১৮ । ১৩ অগ্রহায়ণ ১৪২৫

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন সিয়াম ও পূজা জুটি । ফলে সিয়াম ও পূজার ক্যারিয়ারে আরো একটি সম্ভাবনাময় পালাবদলের হাওয়া লাগতে যাচ্ছে। এ জুটি এবার অভিনয় করবেন বলিউডের সিনেমায়। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম ‘জ্বলন’। বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান ছবিটি পরিচালনা করবেন।

poramon+2+mbd-5

অভিনেতা সিয়াম বলেন, প্রথম সিনেমার সাফল্যের পর যেনতেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বইতে কাজে অংশ নেবো।

poramon+2+mbd-4

এ প্রসঙ্গে অভিনেত্রী পূজা চেরি বলেন, এটা সত্যি ভীষণ ভালো লাগার যে, আমি আর সিয়াম বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদূর জানি, মুম্বইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেয়ার জন্য মুম্বই যাবো।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.