Home / উদ্যোগ / শিল্পের বন্ধু হতে পারে বৃক্ষ …
plantation+mbd-2

শিল্পের বন্ধু হতে পারে বৃক্ষ …

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৭ জুন ২০১৮ । ১৩ আষাঢ় ১৪২৫

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘আমরা অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা সমানভাবে করতে চাই। এর জন্য অর্থনৈতিক অঞ্চলের প্রত্যেক শিল্প ইউনিট সবুজায়ন করাটা বাধ্যতামূলক করা হবে। শিল্প-কারখানার অন্তত ৫ শতাংশ জমিতে বৃক্ষ রোপণ করতে হবে।’

তিনি জানান, আগামী ৫ বছরে এই ২০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রতিবছর ৪ লাখ গাছ রোপন করতে হবে। শিল্প ইউনিটের বাইরে বিশেষত অর্থনৈতিক অঞ্চলের রাস্তা, বাঁধ কিংবা নির্ধারিত কোন জায়গায় এই ২০ লাখ গাছ রোপন করা হবে।এর অংশ হিসেবে মিরসরাইয়ে ৫’শ একর এবং সোনাদিয়ায় এক হাজার একর জমিতে বৃক্ষ জাদুঘর (প্লান্ট মিউজিয়াম) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো পরিবেশবান্ধব করতে সবুজায়নের পাশাপাশি প্রত্যেক জোনে জলাধার থাকবে। মিরসরাইয়ে দুই হাজার একর জমিতে জলাধার রাখা হবে। যাতে শিল্পের কারণে কোনভাবে যেন পরিবেশ ধ্বংস না হয়।

মিরসরাই এবং সোনাদিয়ায় কেবল শিল্প-কারখানা থাকবে না, সেখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.