Home / অপরাধ / যশোরে ফাঁসি কার্যকর হলো দু’আসামীর
lawjusticembd

যশোরে ফাঁসি কার্যকর হলো দু’আসামীর

মাস্টারি বিডি ডটকম ।
যশোর । ১৮ নভেম্বর ২০১৭ । ০৪ অগ্রহায়ণ ১৪২৪

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’আসামির।

কারাগার সূত্র জানিয়েছে, রাত পৌনে ১২ টায় ঝড়ু ও মকিম নামে দু’আসামির ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে রাত ১১ টার পর যশোর জেলা ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন ডা. দীলিপকুমার রায় কারাগারে ঢোকেন। আনা হয় অ্যাম্বুলেন্স।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যে দু’খুনির ফাঁসি কার্যকর হয়েছে, তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ছিলেন।

এ দু’জন হলো, আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আরশেদ সরদারের ছেলে গোলাম রসুল ঝড়ু সরদার (৬৫) ও মুরাদ আলীর ছেলে মকিম হোসেন (৫৫)। এ মামলার বাদী ছিলেন নিহতের ভাই অহিম উদ্দিন।

জেল সুপার কামাল হোসেন রাত ১২ টায় গণমাধ্যমকর্মীদের জানান, ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলার দু’আসামির ফাঁসি কার্যকর হয়েছে রাত পৌনে ১২টায়। এ দু’খুনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন বলে তিনি জানান। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.