Home / জাতীয় / অন্যান্য / মেহেরপুরে হরিসভার মেলা জমে উঠেছে
meherpur+horisova+mela+mbd

মেহেরপুরে হরিসভার মেলা জমে উঠেছে

মাস্টারি বিডি ডটকম
মেহেরপুর । ২৫ আগস্ট ২০১৭ । ১ ০ ভাদ্র ১৪২৪

জেলায় হরিসভার মেলা জমে উঠেছে। এ মেলা মূলত কাঠের আসবাবপত্র বেচাকেনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে। হরিসভায় ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞ হয়, তাই মেলাও চলে ৩২ দিন।

মেলায় নতুন নকশার আলমারি, সোফা সেট, ডিভান, ডাইনিং সেট, কিচেন কেবিনেট, অফিসে ব্যবহার্য টেবিল-চেয়ার পাওয়া যাচ্ছে।

মেলার আয়োজকরা জানান, ২৯ বছর ধরে হরিসভার মেলা হলেও এখানে কাঠের ফার্নিচারের মেলা বসছে ১৩ বছর ধরে। বিগত বছরগুলোতে মেলা বসতো হরিসভা চত্বরে। পাশেই বোস চত্বরে কাঠের ফার্নিচারের মেলা বসানো হতো। এবার বোস চত্বরের অনতিদূরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ফার্নিচার মেলার আয়োজন করা হয়েছে। মেলার ফার্নিচার বিক্রেতারা সকলেই বগুড়ার ফার্নিচার ব্যবসায়ী।

গত ১৯ আগস্ট শনিবার থেকে হরিসভা কমিটি ৩২ প্রহরব্যাপী নামযঞ্জ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে হরিসভা চত্বরের মেলা এখন শহরের নগর উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়েছে।

‘বাবা-মার দোওয়া’ স্টলের স্বত্বাধিকারী সজিব হোসেন জানান, ক্রেতাদের কাছে তাদের পণ্য পরিচিত করতেই প্রতিবার মেলায় আসা। প্রথম প্রথম কয়েকদিন বিক্রি কম হলেও সামনের সপ্তাহ থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়বে বলে ধারণা তার।

সাজু ফার্নিচারের স্বত্বাধিকারী নয়ন হোসেন জানান, গত ১৩ বছর ধরে তারা মেলায় আসছেন। তাদের পণ্যের আলাদা চাহিদা রয়েছে। মেহেরপুর জেলায় যে খাট বানাতে মজুরী লাগে সেই টাকায় তারা খাট বিক্রি করছেন। ডিজাইন করা খাট সর্বোচ্চ ৩০ হাজার টাকা, ড্রেসিং টেবিল ৫ থেকে ৭ হাজার টাকা, সোফাসেট ১২ থেকে ১৪ হাজার টাকার মধ্যে, ডিজাইন ভেদে শোকেস ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

image-671504-1683275234

দুপুরের মধ্যে ঢাকায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ মাসস আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published.