Home / প্রধানমন্ত্রী / বন্যা দুর্গতদের অবস্থা দেখতে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে
pm+flood+helping+26+000+mbd-f

বন্যা দুর্গতদের অবস্থা দেখতে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে

মাস্টারি বিডি ডটকম
গোবিন্দগঞ্জ (গাইবান্দা) । ২৬ আগস্ট ২০১৭ । ১১ ভাদ্র ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্দা ও বগুড়া জেলার বন্যাদুর্গতদের অবস্থা দেখতে আজ শনিবার সকালে এখানে পৌঁছেছেন।

বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রধানমন্ত্রীকে বহন করে সকাল ১০ টা ১০ মিনিটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন। পরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

pm+flood+helping+26+mbd-02

বিকেলে শেখ হাসিনা বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিদর্শন করবেন এবং সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রীর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।

পরে তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
আজ বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২০ আগস্ট দিনাজপুর ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের অবস্থা দেখতে উত্তরাঞ্চলীয় ওই দুই জেলা সফর করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.