Home / জাতীয় / মেধাবী মানুষেরাই উন্নয়নের মূল চালিকা শক্তি : ড. শিরীন শারমিন চৌধুরী
spikermbd

মেধাবী মানুষেরাই উন্নয়নের মূল চালিকা শক্তি : ড. শিরীন শারমিন চৌধুরী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ নভেম্বর ২০১৬ । ২১ কার্তিক ১৪২৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তি অনেক। এদেশের মানুষ অনেক পরিশ্রমী ও মেধাবী। এ মেধাবী মানুষেরাই উন্নয়নের মূল চালিকা শক্তি।

মানুষের এ মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা নিম্ন আয় থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। পরবর্তিতে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার মাধ্যমে দেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’

শিরীন শারমিন চৌধুরী শুক্রবার ঢাকায় ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত ক্যাম্পাস সততা পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজে স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরীকে ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের সততা সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। খবর বাসস-এর।

স্পিকার বলেন, যে জাতি তার সমাজের কৃতি, গুণী ও বিশিষ্টজনকে সম্মানিত করে সে জাতি সম্মানের একটি অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ।

ড. শিরীন শারমিন আরো বলেন, আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গবেষণার কোন বিকল্প নেই। যে কোন উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব অপরিসীম।

এসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র গবেষণার মাধ্যমে সমাজের প্রয়োজনকে চিহ্নিত করে যেভাবে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন স্পিকার।

ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের মহাসচিব ড. এম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ড. আলমগীর মতি, ড. নাজনীন আহমেদ, ড. এম হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.