Home / জাতীয় / মুন্সীগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
sdmbd

মুন্সীগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মাস্টারি বিডি ডটকম
মুন্সীগঞ্জ । ১৮ অক্টোবর ২০১৬ । ০৩ কার্তিক ১৪২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও চালক আহত হয়েছে।

মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে কুমিল্লাগামী সবজিভর্তি একটি পিকআপ সামনের একটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আরোহী সবজি ব্যবসায়ী মো. শামীম (২৫) ও মো. ইয়ামিন (২৮) নিহত হয়। গুরুতর আহত হয় চালক। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে ।

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, পিকআপটি আটক করা হয়েছে। মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহত ২ জন সবজি নিয়ে কুমিল্লা যাচ্ছিল। শামীম কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শিকদারের পুত্র। ইয়ামিন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের পুত্র।

লাশ দু’টি ভবেরচর ফাঁড়িতে রাখা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.