মাস্টারি বিডি ডটকম
মাহবুব আহসান শিমুল । ঢাকা । ১২ জুলাই ২০১৭ । ২৮ আষাঢ় ১৪২৪
পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবার পরিকল্পনা মিডিয়া এওয়ার্ড-২০১৭ অর্জন করেছেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল করিম। তাঁর অনুষ্ঠানের নাম “সুখ দুঃখের হাসি”। যেখানে পরিবার-পরিকল্পনা গ্রহণের নানা পদ্ধতি এবং বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে দরিদ্র জনগোষ্ঠীর কাছে কি কি সীমাবদ্ধতা রয়েছে এ বিষয়ের উপর ইন্টারএ্যাকটিভ বেতার অনুষ্ঠান তৈরি করে ফখরুল করিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১১ জুলাই) “বিশ্ব জনসংখ্যা দিবস” উপলক্ষে আয়োজিত ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি। এছাড়াও মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উর্দ্ধতন কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফখরুল করিম ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরীর রেডিওতে শ্রেষ্ঠ অনুষ্ঠান নির্মাণের জন্য এ পুরস্কার পান। তিনি একজন কবি, লেখক, গীতিকার, নাট্যকার এবং গবেষক।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম