Home / ফটো গ্যালারি / ভিলেন চাঙ্কি পান্ডে!
changki+pande+mbd

ভিলেন চাঙ্কি পান্ডে!

changki+pande+mbd-2

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

অভিনেতা চাঙ্কি পান্ডেকে ভিলেন রূপে দেখা যাবে ‘সাহো’ ছবিতে। প্রভাস-শ্রদ্ধার আগামী ছবি অ্যাকশন-থ্রিলার ‘সাহো’ নিয়ে ইতোমধ্যেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। আর এর মধ্যদিয়ে বহুদিন পর দেখা যাবে চাঙ্কি পান্ডেকে। ‘সাহো’তে ভিলেনের চরিত্রে তাঁর লুক নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার। বাবার প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মেয়ে অনন্যাও। যিনি নিজেও সম্প্রতি বলিউডে অভিষেক করেছেন। ছবিতে চাঙ্কির চরিত্রের নাম দেবরাজ।

changki+pande+mbd-3

এদিকে পরিচালক সুজিত চাঙ্কি পান্ডের ছবি শেয়ার করেছেন। ক্যাপশন করেছেন, ‘তাঁর অসাধারণ লুক নিয়ে, ছবির নতুন চরিত্রের নাম দেবরাজ যে আপনাকে দারুণ মজা দেবে।’ চাঙ্কির ছবিতে হাতে সিগার নিয়ে একেবারে মেজাজে রয়েছেন তিনি। মুখেও রয়েছে ভিলেনের হাসি। শেষ ২০১৭-তে বেগমজান ছবিতে দেখা গিয়েছিল চাঙ্কিকে।
ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ অগস্ট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 888888821222

স্মৃতি ও সৌন্দর্যের জলছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুকুরগুলো

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস অপরিকল্পিত নগরায়ণ আর তীব্র আবাসন সংকটে …

Leave a Reply

Your email address will not be published.