Home / জাতীয় / ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
29

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪

নিহতরা হচ্ছে জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫), দশম শ্রেণির ছাত্র মো. রাহি ও ঢাকার পিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

নিহতরা হচ্ছে জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫), দশম শ্রেণির ছাত্র মো. রাহি ও ঢাকার পিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে ব্রক্ষপুত্র নদের পড়ে ১০ -১২ জন তরুণ ফুটবল খেলে ৫ জন নদে গোসল করতে নামে। গোসল করার সময় পাঁচজনই পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় স্থানীয়রা দেখে নৌকা দিয়ে গিয়ে দ্রুত দুজনকে জীবিত উদ্ধার করে। তিনজন পানির নিচে চলে গেলে  সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তারা সন্ধ্যার দিকে তিনজনের লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ‘নদে নিখোঁজের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …