ঢাকা, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪
বিশ্বসেরা অলরাসরকারের নির্দেশে তদন্ত শেষে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে।
উন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৬ নভেম্বর) রাতে বিএফআইইউ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত ২ অক্টোবর সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে সংস্থাটি।
সরকারের নির্দেশে তদন্ত শেষে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে।
প্রসঙ্গত, তারকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তিনি আসামি। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম