Home / আন্তর্জাতিক / বিশ্বের দীর্ঘতম রুটি বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি পেয়েছে ফ্রান্স
oilj4jm_french-bakers-win-world-record-for-creating-longest-baguette_625x300_07_May_24

বিশ্বের দীর্ঘতম রুটি বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি পেয়েছে ফ্রান্স

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে রুটি তৈরির একদল কারিগর বিশ্বের সবচেয়ে লম্বা, সরু, পাতলা পাউরুটি তৈরি করে রেকর্ড করেছেন। এটির দৈর্ঘ্য ১৪০ দশমিক ৫৩ মিটার (৪৬১ ফুট)। পাঁচ বছর ধরে সবচেয়ে লম্বা এই রুটি তৈরির রেকর্ড ইতালির দখলে ছিল।

833057_166গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকেরা এই রুটিকে স্বীকৃতি দেওয়ার পর কারিগরদের একজন অ্যান্থনি অ্যারিগাল্ট বলেন, সবকিছু যাচাই–বাছাই করা হয়েছে।

আমরা আগের রেকর্ড ভাঙতে পেরেছি, তাও আবার ফ্রান্সে, এটা বেশ আনন্দের।

এই রুটি দেশের অতি পরিচিত একটি প্রতীক, যা স্থানীয়ভাবে ‘ব্যাগুয়েট’ নামে পরিচিত।

এই পাউরুটি সাধারণত যে আকারের হয়ে থাকে, এটি তার চেয়ে ২৩৫ গুণ বেশি লম্বা।

প্যারিসের শহরতলি সুরেসনেসে ফ্রান্স কনফেডারেশন অব বেকার অ্যান্ড পেস্ট্রি শেফদের এক ইভেন্টে সবচেয়ে লম্বা রুটিটি তৈরি করা হয়।

রেকর্ডধারী আগের ব্যাগুয়েটের দৈর্ঘ্য ছিল ১৩২ দশমিক ৬২ মিটার। এটি ২০১৯ সালে জুনে ইতালির কমো শহরে তৈরি করা হয়েছিল।

রুটির একটি অংশ কেটে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। রুটিটির পুরুত্ব ছিল অন্তত পাঁচ সেন্টিমিটার। এরপর রুটির বাকি অংশ গৃহহীন মানুষের ভেতর বিলিয়ে দেওয়া হয়।

সরকারি নিয়ম অনুযায়ী, ফ্রান্সের এই ঐতিহ্যবাহী সরু রুটির দৈর্ঘ্য অবশ্যই ৬০ সেন্টিমিটার হতে হয়। এটি ময়দা, পানি, লবণ ও ইস্ট দিয়ে তৈরি করা হয় এবং এটির ওজন হতে হয় প্রায় ২৫০ গ্রাম।

 

 

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …