Home / জাতীয় / বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি হলেন
mahmud+hossain+mbd

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি হলেন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ ফেব্রুয়ারি ২০১৮ । ২০ মাঘ ১৪২৪

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এ খবর নিশ্চিত করে আজ শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’ খবর বাসস-এর।

তিনি বলেন, রাষ্ট্রপতি আজ মাহমুদ হোসেনের নিয়োগ চূড়ান্ত করেছেন।
স্বাস্থ্যগত কারণে ছুটিতে যাওয়ার পরে গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পরে প্রধান বিচারপতির পদটি শূন্য ছিল।

আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া গত বছরের ৩ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.