Home / উদ্যোগ / বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে পাইলট প্রকল্প শুরু হচ্ছে
electricity+mbd

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে পাইলট প্রকল্প শুরু হচ্ছে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ ফেব্রুয়ারি ২০১৮ । ২১ মাঘ ১৪২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, শিগগিরই কেরাণীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে ।

আজ শনিবার জিনজিরা বাসরোড এলাকায় কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ডাম্প ট্রাক ও পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লি. কেরানীগঞ্জ মডেল থানাকে দুটি পুলিশ ভ্যান ও বর্জ্য সরিয়ে নেয়ার জন্য চারটি ডাম্প ট্রাক প্রদান করে। খবর বাসস-এর।

যত্রতত্র ময়লা না ফেলার তাগিদ দিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন কোন অবৈধ কাজই আমাদের কাছে বৈধ হবে না। কেরাণীগঞ্জের দখল হয়ে যাওয়া ১১টি খাল উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

electricity+mbd-2

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের জাতীয় নেতাদের কাতারের প্রথম সারিতে আছেন শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন , ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, এনার্জি প্যাক জেনারেশন লিঃ এর চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.