Home / ফটো গ্যালারি / বাংলাদেশের শুটিং নিয়ে যা বললেন ওপারের নায়িকা শ্রাবন্তী
shrabanti+actress+mbd-2

বাংলাদেশের শুটিং নিয়ে যা বললেন ওপারের নায়িকা শ্রাবন্তী

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৪ জুলাই ২০১৮ । ০৯ শ্রাবণ ১৪২৫

ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের সুবাদে বাংলাদেশেও নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী।

shrabanti+actress+mbd

সম্প্রতি বাংলাদেশ থেকে শুটিং করে কলকাতায় ফিরেছেন ব্যস্ত এ নায়িকা। আর ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা সোহমের সঙ্গে ‘পিয়া রে’ ছবির প্রোমোশন নিয়ে। এরই ফাঁকে প্রিন্ট মিডিয়ায় একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন শ্রাবন্তী, যেখানে বাংলাদেশে শুটিংয়ের প্রসঙ্গও এনেছেন নায়িকা।

হার্ডকোর কমার্শিয়াল হিরোইন, নাকি একটু অন্য ধারার চরিত্র— কোনটাতে কেমন ফিডব্যাক?

এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, দেখুন, আমার মনে হয়েছে আমাকে দু’ধরনের চরিত্রেই দর্শক পছন্দ করেন। সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা। সবাই যে ভালবেসেছে, আপু বলেছে। এটাই ভাল লাগছিল। কিছুদিন আগে ‘উমা’ রিলিজ করল। ভাল ফিডব্যাক পেয়েছি। আমরা তো ক্ষুধার্ত। ভাল চরিত্র পেলেই করে দেখাব। কিন্তু ডিরেক্টরদের তো ভাবতে হবে…। আর একটা জিনিস আমি বলতে চাই। এখন আমাদের সকলেরই কনটেন্ট নিয়ে ভাবা উচিত। দর্শক এখন গল্প চায়। সব জায়গায় এখন কনটেন্টই আসল।

‘পিয়া রে’ ছবির গল্প প্রসঙ্গে কী বলবেন?

এ প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, এটা ভালোবাসার ছবি। ‘অমানুষ’-এর পর সোহম এবং আমাকে আবার এমন চরিত্রে দেখা যাবে-ে যেখানে দু’জনেই দু’জনকে ভালোবাসে। তারপর কী টালমাটাল আছে…! সেটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে।
তবে নিজের চরিত্র সম্পর্কে একটা আভাস দিতে পারি আর সেটা হলো, ছবিতে আমার চরিত্রের নাম রিয়া। বস্তিতে থাকি। ডিগ্ল্যাম লুক। আমার দাদার চরিত্রে রয়েছেন কাঞ্চনদা। ওর চরিত্রটা কিন্তু একদম কমেডি নেই। ও গুণ্ডা। বোনকে মারধর করে। আমার বাবা নেই। মা কাজকর্ম করে সংসার চালায়। আমি ভালোবাসতেও ভয় পাই। কমিটমেন্টে যেতে ভয় পাই। কিন্তু মেয়ে তো আফটার অল। রিয়া ভালোবাসতে চায়। সেখানে রবি (সোহমের অভিনীত চরিত্র) ওর পাশে এসে দাঁড়ায়। আর একজনের কথা বলতে চাইব, সোমরাজ। প্রথমবার কাজ করেছে। খুব ভাল কাজ করেছে। কোথাও একটা ট্রায়াঙ্গেল লভ স্টোরিও হয়।

shrabanti+actress+mbd-3

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ প্রসঙ্গে কিছু বলবেন?

শ্রাবন্তী বলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিরিয়াল করেছি। কিন্তু সিনেমা করিনি। গৌতম ঘোষ, অঞ্জনদা, রাজা চন্দ— এদের সঙ্গে আমি কাজ করতে চাই। তবে কৌশিকদার সঙ্গে একটা কাজ ডেট প্রবলেমের জন্য হয়নি। কিন্তু আমি সময়ে বিশ্বাস করি। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। মন থেকে চাইলে ঠিক সময়ে কাজটা হবেই। সেই ইচ্ছেটা পূরণ হবেই।

আর কোনো অভিনেতার প্রসঙ্গ?

নায়িকা বলেন, বুম্বাদা। বুম্বাদার সঙ্গে কাজ করতে চাই। অনেক ছোটবেলায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম বুম্বাদার সঙ্গে। বড় হয়ে যাওয়ার পর আর কাজ করিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.