
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৪ জুলাই ২০১৮ । ০৯ শ্রাবণ ১৪২৫
শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার অভিনীত ‘ধড়ক’ ছবিটি মুক্তি পেয়েছে । শুক্রবার ছবিটি মুক্তি পাবার পর প্রথম দিনে আয় করে ৮ কোটি ৭১ লাখ রুপি।

ছবিটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বলিউডের নামি-দামি সব তারকাদের। সিনেমা হলগুলোতেও রয়েছে উপচেপড়া ভিড়।

‘ধড়ক’ রিমেক করা হয়েছে মারাঠি ছবি ‘সাইরাত’ থেকে।

প্রসঙ্গত, গতবছরে মুক্তি পাওয়া ‘বিওন্ড দ্যা ক্লাউডস’ ছবির মাধ্যমে অভিনয়ে পারদর্শী প্রমাণ করেছেন শাহেদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টার। ব্যতিক্রম ঘটেনি এ ছবির ক্ষেত্রেও।
সৌজন্যে : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম