
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১২ জুন ২০১৮ । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৪
২২ জুন শুরু হতে যাচ্ছে প্রাচ্য নিউ আলিপুর কলকাতার আয়োজনে ‘৫ম আন্তর্জাতিক নাট্যোৎসব’। বাংলাদেশের নাট্যকারদের নাটক সমন্বয়ে আয়োজিত এই উৎসবের শিরোনাম ‘পুবের নাট্যগাথা’।
কলকাতার সল্টলেকে ইস্টার্ন জোন কালচারাল সেন্টারের পূর্বশ্রী মিলনায়তনে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে ২২ জুন।
জানা গেছে, এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের নাটকের চারটি দল—স্বপ্নদল, সিরাজগঞ্জের নাট্যলোক, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ও বিবর্তন যশোর।
উৎসবে বাংলাদেশের নাট্যলোক সিরাজগঞ্জের নাটক ‘রূপ সুন্দরী’ মঞ্চস্থ হবে ২৫ জুন।

এরপর ২৬ জুন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘চম্পাবতী’, ২৭ জুন বিবর্তন যশোরের নাটক ‘মাতব্রিং’ এবং উৎসবের শেষ দিন ২৮ জুন মঞ্চস্থ হবে স্বপ্নদলের নাটক ‘হেলেন কেলার’।
প্রসঙ্গক্রমে স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, ‘হেলেন কেলার’ প্রযোজনাটি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষিকা অ্যান সালিভানের অতি মানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম