Home / উৎসব ও সংস্কৃতি / বাংলাদেশের চার নাটক কলকাতার নাট্যোৎসবে
play+fest+mbd

বাংলাদেশের চার নাটক কলকাতার নাট্যোৎসবে

play+fest+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১২ জুন ২০১৮ । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৪

২২ জুন শুরু হতে যাচ্ছে প্রাচ্য নিউ আলিপুর কলকাতার আয়োজনে ‘৫ম আন্তর্জাতিক নাট্যোৎসব’। বাংলাদেশের নাট্যকারদের নাটক সমন্বয়ে আয়োজিত এই উৎসবের শিরোনাম ‘পুবের নাট্যগাথা’।

play+fest+mbd-4কলকাতার সল্টলেকে ইস্টার্ন জোন কালচারাল সেন্টারের পূর্বশ্রী মিলনায়তনে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে ২২ জুন।

জানা গেছে, এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের নাটকের চারটি দল—স্বপ্নদল, সিরাজগঞ্জের নাট্যলোক, শব্দ নাট্যচর্চা কেন্দ্র ও বিবর্তন যশোর।

উৎসবে বাংলাদেশের নাট্যলোক সিরাজগঞ্জের নাটক ‘রূপ সুন্দরী’ মঞ্চস্থ হবে ২৫ জুন।

play+fest+mbd-5

এরপর ২৬ জুন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘চম্পাবতী’, ২৭ জুন বিবর্তন যশোরের নাটক ‘মাতব্রিং’ এবং উৎসবের শেষ দিন ২৮ জুন মঞ্চস্থ হবে স্বপ্নদলের নাটক ‘হেলেন কেলার’।

play+fest+mbd-3প্রসঙ্গক্রমে স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, ‘হেলেন কেলার’ প্রযোজনাটি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষিকা অ্যান সালিভানের অতি মানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.