Home / জাতীয় / কলকাতার সিনেমায় আবার জয়া আহসান
26 5 25 3

কলকাতার সিনেমায় আবার জয়া আহসান

ঢাকা, সোমবার ২৬ মে ২০২৫ মাসস
 দু বছর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। মুক্তির পর প্রশংসার পাশাপাশি দারুণ ব্যবসাও করে জয়া আহসান অভিনীত এ সিনেমাটি। ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, পরবর্তী সিনেমার সম্ভাবনাও ছিল। এরপর থেকেই সিক্যুয়েলের অপেক্ষার শুরু দর্শকের। 
এরমধ্যে খবর, শিগগিরই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির একটি পোস্ট সেই জল্পনা আরো বাড়িয়ে দেয়। পরিচালক সরাসরি কিছু না বললেও যেন তারই ইঙ্গিত দিয়েছেন বলে বলছে ভারতীয় গণমাধ্যম।রবিবার সোশ্যালে একটি ছবি পোস্ট করেন কৌশিক।
সেখানে দেখা যায়, একটা শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা আর রয়েছে রয়েছে শাঁখা, পালা, নোয়া বাঁধানোর মতো সমস্ত এয়ো চিহ্ন। আর ক্যাপশনে ছবির গানের লাইন ধার করে লেখা “দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!” এই পোস্টেই ‘অর্ধাঙ্গিনী ২’-এর ইঙ্গিত পান সিনেপ্রেমীরা।অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন ‘তাহলে কি অর্ধাঙ্গিনী-২’? আবার কেউ লেখেন ‘কেন এই ছবিটার জন্য এতদিন অপেক্ষা করালেন?’জানা গেছে, সব ঠিক থাকলে আগামী জুন মাসের ১৫-১৬ তারিখ নাগাদ ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু হচ্ছে। জয়া আহসান তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তকেও।
এদিকে জয়া আহসান তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’ ছবির ডাবিং এবং ‘ডিয়ার মা’য়ের পোস্ট প্রোডাকশনের জন্য কলকাতায় অবস্থান করছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …