Home / সাহিত্য / কবিতা / ফুলমন : এখন সময় ফুলের
flower-f

ফুলমন : এখন সময় ফুলের

মাস্টারি বিডি ডটকম
শেখ নজরুল ।। ঢাকা । ২১ নভেম্বর ২০১৬ । ০৭ অগ্রহায়ণ ১৪২৩

En respectant vos conseils pour une présentation en diagonale, voici une branche de mon rosier miniature sur tige. Malgré sa petite taille, il produit d'innombrables fleurs groupées.

হতেও তো পারে, ফুল-বিনিময়ের মাধ্যম। স্বপ্ন দেখা যায়-ডলার পাউন্ড, টাকার পরিবর্তে ফুলের বিনিময়যোগ্য হবে সবকিছু। গোলাপ দিয়ে গোলাপী রঙের একটা টাঙ্গাইল শাড়ী, রজনীগন্ধ্যা দিয়ে ড্রেসিং টেবিল, বেলীফুল দিয়ে সবচেয়ে দামী লিপিস্টিক, নয়নতারা দিয়ে চোখের কাজল কেনা যাবে। হতেও তো পারে চাল-ডাল-তরি-তরকারি কিনতে চন্দ্রমল্লিকাই হবে যথেষ্ট।

ডাক্তার রোগি দেখে বলবেন-আমাকে কিন্তু তিনটি ঘাসফুল দিতে হবে।

অবাস্তব কথা বলছি? একটু অবাস্তবই। কিন্তু এখন এমনই স্বপ্ন দেখতে ভালো লাগছে।

অনেক তো হলো। ডলার-পাউন্ডের অভিযাত্রা। টাকায় টাকায় টোক্করও কম নয়। লাভ কি?

মানুষের মূল্য কত? কান্নার দাম কি? আবেগ অনুভূতি দুরাগত ব্যাধির মতো যন্ত্রণায় দগ্ধ। জীবনের জন্য এখন কিন্তু অর্থের চেয়ে অনর্থ অথ্যাৎ ফুলের বেশী প্রয়োজন।

শীত এসে গেছে। অতটা অনুভূত না হলেও কাগজে কলমে শীতের কথায় বলতে হচ্ছে।

শীতকাল একার্থে বাংলার জন্য পুষ্পকাল। চারপাশে ফুলচাষ শুরু হয়ে গেছে।

ফুলচাষকে আমি বলি মনচাষ। আপনিও এ সময় আপনার মনচাষ করতে পারেন। ঘরের আঙিনায় আশেপাশে কিংবা চাঁদে যেটুকু ফাঁকা জায়গা পান-ফুলের গাছ লাগান। মন ভালো থাকবে। মনের আরোগ্য হবে।

মন থেকে খুনি-খুনি ভাব দূর হবে।

আর হ্যা! শীতের ফুলের নাম জানা আছে তো? গতবারও তো বলেছিলাম-ডfলিয়া, চন্দ্রমল্লিকা, সালভিয়া, জিনিয়া, পিটুনিয়া, কসমস, জারবেরা, গাঁদা, ডেইজি, অ্যাস্টার, ফ্লক্স, ভারবেনা, কারনেশান, সূর্যমুখী, হলিহক, এন্টিরিনাম, মর্নিংগ্লোরি, ক্যালেন্ডুলা, গ্লাডিওলাস, বাগানবিলাস, অ্যাজালিয়া, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, ক্লার্কিয়া, পপি, লুপিন, প্যানজি, সুইটপি, গাজানিয়া, হেলিক্রিসাম,

আর গোলাপ সে তো আছেই।jarbera

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.