Home / ফটো গ্যালারি / প্রথম শ্রেণির নৌপথ সুদর্শনা সুগন্ধা
sugondha+river+mbd-4

প্রথম শ্রেণির নৌপথ সুদর্শনা সুগন্ধা

sugondha+river+mbd-2

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ফিচার | ঢাকা | ২৯ জুলাই ২০১৯ | ১৪ শ্রাবণ ১৪২৬

সুগন্ধা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও ঝালকাঠি জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার, গড় প্রস্থ ৪০০ মিটার। নদীটি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক সুগন্ধা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯০।

sugondha+river+mbd-3

সুগন্ধা নদীটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় প্রবহমান কীর্তনখোলা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা মগড়া, নলছিটি পৌরসভা, কুলকাটি ও পোনাবালিয়া অতিক্রম করে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি পর্যন্ত প্রবাহিত হয়ে বিশখালী নদীতে নিপতিত হয়েছে।

sugondha+river+mbd-7

নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। সুগন্ধা নদীতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায় এবং ছোটবড় অসংখ্য নৌযান চলাচল করে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়।

sugondha+river+mbd-5

নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত।

sugondha+river+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.