Home / জাতীয় / পোস্ট অফিসে ই-কমার্স সেবা চালু হচ্ছে ডিসেম্বরে
taranahalimministermbd

পোস্ট অফিসে ই-কমার্স সেবা চালু হচ্ছে ডিসেম্বরে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ নভেম্বর ২০১৬ । ২৩ কার্তিক ১৪২৩

রোববার সকালে রাজধানীতে জিপিও’র পোস্টাল অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশ পোস্ট অফিসের (বিপিও) আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে পোস্ট অফিসে ই-কমার্স চালু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বরে অগ্রাধিকার ভিত্তিতে পোস্ট অফিসে ই-কমার্স সেবা চালু করতে যাচ্ছি এবং পরে এটি দুই পর্যায়ে সম্প্রসারিত করা হবে।

প্রতিমন্ত্রী তারানা বলেন, প্রথমে টুঙ্গিতে একটি পোস্ট অফিসে ই-কমার্সের সূচনা করা হবে। সেখানে অন-লাইন ভিত্তিক সেবা, কম্পিউটার ট্রেনিং ও মোবাইল ওয়াললেট সার্ভিসের পর্যাপ্ত সুযোগ থাকবে।

তারানা হালিম বলেন, আমরা পোস্ট অফিসকে ই-কমার্স কেন্দ্রে পরিণত করতে কাজ করে যাচ্ছি, তবে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

পোস্ট অফিস ব্যাংক সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবিত ব্যাংকে কোন্ ধরনের ব্যাংকিং পরিচালিত হবে তা জানতে চেয়েছে।
আমরা বাণিজ্যিক ব্যাংক চালু করতে চাই এবং এ প্রস্তাব আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

বিপিও’র জন্য ১১৮টি গাড়ি সম্পর্কে তিনি বলেন, ১৯টি গাড়ি জানুয়ারিতে রাস্তা নামবে এবং বাকিগুলো এপ্রিলে আসবে। কিছু আমলাতান্ত্রিক জটিলতায় যথা সময়ে অর্থ ছাড় না হওয়ায় আমরা গাড়ি নামাতে ব্যর্থ হয়েছি।

তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদেই বিপিওকে লাভজনক করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ক্ষেত্রে তিনি বিপিও কর্মকর্তাদেরকে তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে বলেন। তিনি আরো বলেন, বিপিও কর্মকর্তাদের অন্যান্য বেসরকারি অপারেটরদের মতো কাজ করতে হবে, যাতে জনগণ পোস্ট অফিস থেকে সেবা গ্রহণে আগ্রহী হয়।

পরে মিডিয়ার সঙ্গে আলাপকালে তারানা হালিম বলেন, তিনি সাইবার ক্যাফেতে সিসিটিভি বসানোর নির্দেশনা দিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিও’র মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.