
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০১ অক্টোবর ২০১৮ । ১৬ আশ্বিন ১৪২৫
নায়িকা পূজা চেরি ঢাকাই ছবির নতুন ‘সেনসেশন’। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। এফডিসিতে চলছে পূজা অভিনীত ‘দহন’ ছবির শুটিং। ‘পোড়ামন টু’ ছবির জুটিকেই আবার এ ছবিতে দেখতে পাবেন দর্শক।

‘দহন’এ আশা চরিত্রে অভিনয় করছেন পূজা। চরিত্রটি সম্পর্কে গণমাধ্যমকে পূজা চেরি বলেন, ‘দহনে আশা চরিত্রে অভিনয় করছি। ছবির গল্পটি দারুণ। আর আশা চরিত্রটিও চ্যালেঞ্জিং।

অনেক কষ্টের মধ্য দিয়ে আশাকে যেতে হয়। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেছি।’

পর পর দুটি ছবিতেই নন-গ্ল্যামার চরিত্রে অভিনয় করছেন। গ্ল্যামার চরিত্রের প্রতি আগ্রহ কী কম? এরকম প্রশ্ন রাখতেই পূজা বলেন, ‘আমি আসলে অভিনেত্রী হতে চাই। গল্পনির্ভর চরিত্রনির্ভর কাজ করতে চাই। সেটা গ্ল্যামার বা নন-গ্লামার এসব কিছু ভাবনায় রাখি না। তবে যে চরিত্রে কাজ করতে চাই সেটি যেন মানুষের মনে দাগ কেটে থাকে।’

‘দহন’ ছবিটি পরিচালনা করছেন ‘পোড়ামন টু’ ছবির নির্মাতা রায়হান রাফি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি ছাড়াও সম্প্রতি কলকাতা থেকে ‘প্রেম আমার টু’ শুটিং করে ফিরেছেন পূজা।

পূজা বললেন, ‘প্রেম আমার টু ছবিটির গল্পও কিন্তু চমৎকার। রোমান্টিক গল্প। নির্মাণও চমকে যাওয়ার মতো। আমার সঙ্গে রয়েছে কলকাতার আদৃত।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম