Home / ফটো গ্যালারি / পায়ের যত্নে আর নয় অবহেলা!
pa+fata+mbd-7

পায়ের যত্নে আর নয় অবহেলা!

pa+fata+mbd

মাস্টারি বিডি । সোমা
ফিচার । ১০ জানুয়ারি ২০১৯ । ২৭ পৌষ ১৪২৫

এই শীত ঋতুতে- বিশেষ করে পায়ের যত্ন নেয়ার ব্যাপারে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে। চিন্তা কী- একটু চেষ্টা করলেই এবং সহজ কয়েকটি জিনিস নিয়মিত মেনে চললেই হলো- আপনার পা হয়ে উঠবে আরো সুন্দর- আরো মসৃণ।

pa+fata+mbd-5

এটা আমরা কে না জানি যে, পা আমাদের শরীরের এমন একটি অংশ যা শরীরের যাবতীয় ভারকে নিয়ন্ত্রণ করে। আমাদের সামনে এগিয়ে চলা, হাঁটা যাবতীয় কাজ হয়ে থাকে পায়ের সাহায্যে। মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পা। আর তাই পায়ের খেয়াল রাখা খুবই জরুরি।

Feet

পায়ের যত্ন রাখতে আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তা হচ্ছে- পা পরিষ্কার পরিছন্ন রাখা, নরম ও মসৃণ রাখা। সাধারণত পায়ের ত্বক শুষ্ক ও শক্ত ধরনের হয় ফলে যত্ন না নিলে আরও শক্ত ও কালচে হয়ে যায়। যা থেকে পরে আরও সমস্যা হতে পারে। ঘরে বা পার্লার থেকে পায়ের যত্ন নেওয়া শুরু করে দিন।

pa+fata+mbd-2

সারাদিন পায়ের ওপর নানা ধকল যায়। তাই দিনের শেষে পায়ের বিশ্রাম দরকার। পাশাপাশি তেল হালকা গরম করে পায়ে মালিশ করুন ভালো করে।
আমাদের শরীরের অন্যান্য অংশ কভার থাকলেও বেশির ভাগ সময় পা উন্মুক্ত থাকে। ফলে বাইরের ধুলোবালি ময়লা দ্বারা কমবেশি জর্জরিত হয় প্রতিনিয়ত। তাই পায়ের ত্বক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। তাই যত্ন নিতে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন।

pa+fata+mbd-3

পা সবসময় পরিষ্কার রাখা ভীষণ জরুরি। পায়ে ময়লা জমতে দেবেন না। বাইরে থেকে এসে ভালো করে পা ধুয়ে নেওয়া উচিত। মাঝে মাঝে হালকা গরমজলে অল্প শ্যাম্পু দিয়ে তাতে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকুন। ভালো কোন ফুট ফাইলার দিয়ে আস্তে আস্তে ঘোষে নিন। ময়লা বেরিয়ে যাবে।

pa+fata+mbd-8

সারাদিনের নানা কাজের পর পায়ের আরাম দরকার হয়। হালকা গরমজলের সেঁক দিতে পারেন। তাছাড়া হালকা গরমজলে অল্প নুন দিয়ে তাতে পা ডুবিয়ে খানিকক্ষণ বসে থাকতে পারেন। এতে পায়ে আরাম হবে। সারাদিনের ক্লান্তি কমে আসবে।
যেহেতু আমাদের অনেক পথ হাঁটতে হবে অতএব পায়ের যত্নে আর নয় অবহেলা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.