Home / নারী ও শিশু / ‘নারীর প্রতি সহিংসতা সমাজের বিরাট ক্ষতি’
Violence+against+women+in+Bangladesh+mbd-f

‘নারীর প্রতি সহিংসতা সমাজের বিরাট ক্ষতি’

মাস্টারি বিডি ডটকম
রাজশাহী । ২৮ ফেব্রুয়ারি ২০১৭ । ১৬ ফাল্গুন ১৪২৩

রাজশাহীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতা শুধু ভুক্তভোগীর জন্যই নয়, সমাজের জন্যও বিরাট ক্ষতি।

তাই সমাজ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য নারীর প্রতি সহিংসতা দমন করা খুবই জরুরি।

সোমবার নগরীর একটি রেস্তোরাঁয় ‘ইউকে এইড ও অ্যাকশন এইড বাংলাদেশ’ সহযোগিতায ‘শি-ক্যান প্রজেক্ট’র আওতায় পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এই সভার আয়োজন করে। সংবাদ বাসস-এর।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখার সভানেত্রী কল্পনা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) ভারপ্রাপ্ত মেয়র নিজাম-উল আজিম প্রধান অতিথি ও আরসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আনজুমান আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিএসটিসি’র প্রকল্প সমন্বয়কারী শিরোপা কুলসুম তার ধারণাপত্র উপস্থাপন করেন। এতে তিনি নারীর বিরুদ্ধে বিভিন্ন রকম সহিংসতার বিবরণ দেন এবং এসব সামাজিক অপরাধ রোধে করণীয় সম্পর্কে সুপারিশ তুলে ধরেন।

নারীর বিরুদ্ধে সহিংসতাকে মানবাধিকারের ক্ষেত্রে বড় ধরনের সহিংসতা উল্লেখ করে বক্তারা বলেন, আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে সমাজ থেকে এই সহিংসতা নির্মূল করতে হবে।

বক্তারা নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে লিঙ্গ সম্পর্কিত মূল্যবোধ ও আচরণের পরিবর্তন করা ও তা অনুশীলনের আহ্বান জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 3 26 444

সম্মাননা পেলেন খালেদা জিয়া, রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করলেন জাইমা রহমান

ঢাকা, রবিবার ০৮ মার্চ ২০২৬ মাসস গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক …

Leave a Reply

Your email address will not be published.