Home / উদ্যোগ / নারী উদ্যোক্তাদের নিয়ে উইমেন টেক এক্সপো
woomen+tec+axpo+mbd-2

নারী উদ্যোক্তাদের নিয়ে উইমেন টেক এক্সপো

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৪ মার্চ ২০১৮ । ২০ ফাল্গুন ১৪২৪

প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উইমেন টেক এক্সপো-২০১৮’ শনিবার ঢাকায় শুরু হয়েছে।

বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

woomen+tec+axpo+mbd

এসময় মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বতর্মান সরকারের দূরদর্শী ও যুগোপযোগী উদ্যোগের ফলে আইসিটিতে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং এর সুফল গ্রামের সাধারণ মানুয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে।

তিনি বলেন, আইসিটিতে নারীদের অংশগ্রহণ ও পদচারণা বেড়েছে। এ উন্নয়নে পুরুষদের সাথে নারীদেরও সমান অবদান রয়েছে।

সফল নারী উদ্যোক্তা এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক লাফিফা জামান, ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান, আইপে (ipay) এর চেয়ারম্যান জাকারিয়া স্বপন এবং উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা।

woomen+tec+axpo+mbd-3

কারিগরি দিক দিয়ে নারীরা পিছিয়ে নেই। প্রয়োজনীয় সহায়তা এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারলে অনেক নারীই নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন উদ্যোক্তা ও অতিথিবৃন্দ। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.