জনগণনন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৮ সেপ্টেম্বর ২০১৮ । ১৩ আশ্বিন ১৪২৫
জনগণনন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদীর পলিজল সমৃদ্ধ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
দূরদর্শী ও বলিষ্ঠ এই নেত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।

বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। ১৯৭৫ সালের ট্রাজেডির পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন তিনি।
তাঁর দেশ পরিচালনায় দক্ষতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও মানবিকতার জন্য তিনি সারা পৃথিবীতে সুখ্যাতি অর্জন করেছেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী বলিষ্ঠ নেতৃত্বের সুবাদে আজ পার্শ্ববর্তী দেশসমূহ ও বিশ্ব নেতৃত্বের কাছে ঈর্ষার পাত্রে পরিণত হয়েছেন। সারা বিশ্বে দেশের ভাবমূর্তি আজ অতি উজ্জ্বল।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য।

স্বদেশ এবং বিশ্বে মানবিক উন্নয়নে উ্জ্বল ভূমিকা রেখে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আজ সবার মুখে মুখে একই কথা- ধন্য বাংলাদেশ- ধন্য শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে ‘মাস্টারি বিডি’র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তিনি সুস্থাস্থ্যে সগৌরবে দীর্ঘজীবি হন- এই শুভ কামনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম