Home / ফটো গ্যালারি / পুত্র আব্রামকে পেয়ে খেলায় মাতলেন শাকিব…
shakib+apu+mbd

পুত্র আব্রামকে পেয়ে খেলায় মাতলেন শাকিব…

বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ২৭ সেপ্টেম্বর ২০১৮ । ১২ আশ্বিন ১৪২৫

এফডিসিতে ‘কালপ্রিট’ ছবির শুটিং চলছিল। এ জন্য বিশাল সেট নির্মাণ করা হয়েছে। ভীষণ উৎসবমুখর পরিবেশ। শট নেয়া হচ্ছে ঢাকাই সিনেমার কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক শাকিব খানের। ঠিক এ সময় হঠাৎ মা অপু বিশ্বাসের সঙ্গে এফডিসিতে হাজির ছেলে আব্রাম জয়! দেখে তো সবার চক্ষু চড়কগাছ! বিস্ময়ে হা! কী ব্যাপার হঠাৎ মা-ছেলে এফডিসিতে!

আসল খবর জানা গেল একটু পরে। খবর হচ্ছে, ২৭ সেপ্টেম্বর আব্রামের জন্মদিন। তাই বাবাকে দাওয়াত কার্ড দিতে এসেছে আব্রাম।

shakib+apu+mbd-3

যতই যা হোক হঠাৎ ছেলেকে কাছে পেয়ে তো দারুণ খুশি শাকিব খান। স্থান কাল পাত্র ভুলে ছেলের সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি। বেশ কিছুক্ষণ একসঙ্গে কাটে বাবা-ছেলের। পরে বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে যায় আব্রাম।

আব্রাম খান জয় এখন মায়ের সঙ্গে রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকার নতুন ঠিকানায়। একমাত্র ছেলের জন্মদিনের বিষয়ে চিত্রনায়িকা অপু জানান, আব্রামের তৃতীয় জন্মদিনেও ছোট পরিসরে পার্টির আয়োজন করা হচ্ছে।

shakib+apu+mbd-2

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল লোকচক্ষুর আড়ালে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.