Home / প্রচ্ছদ / দাম কমলো স্টেন্টের (হার্টের রিং)
হার্টের-রিং-2306251346

দাম কমলো স্টেন্টের (হার্টের রিং)

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা | ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৮ অগ্রহায়ণ ১৪৩০হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। রিংয়ের খুচরা দাম সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার ৫০০ টাকা আর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। নতুন মূল্যের পর বিভিন্ন প্রতিষ্ঠানের রিংয়ের দাম কমেছে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হবে। গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগ আক্রান্ত রোগীর রক্তনালি সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে স্টেন্ট ব্যবহার করা হয়। 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, …