Home / ফটো গ্যালারি / তিন মহীয়সী নারীকে নিয়ে গাইলেন শিশুশিল্পী সুপ্তি
supti+music+mbd

তিন মহীয়সী নারীকে নিয়ে গাইলেন শিশুশিল্পী সুপ্তি

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০৯ আগস্ট ২০১৮ । ২৫ শ্রাবণ ১৪২৫

শিশু শিল্পী সুপ্তি সঙ্গীতে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তার ‘স্বাধীনতা’ গানটির পর এবার আসছেন ‘আমি আমার গল্প’ শিরোনামের একটি গান নিয়ে।

নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশের তিন মহীয়সী নারী- বেগম রোকেয়া, শহীদ জননী জাহানারা ইমাম ও বেগম সুফিয়া কামালের আদর্শকে নিয়ে এই গানটি রচিত হয়েছে। গানটি লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহামুদ। সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।

supti+music+mbd-3

গানটির ব্যাপারে বেশ আশাবাদী সুপ্তি বলেন, আমার গাওয়া সবগুলো গান থেকে এ গানের কথা ও সুর একেবারে আলাদা। এমন একটি গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। তবে আমি কেমন গেয়েছি তা আমার শ্রোতারা বিচার করবেন। গানটি আমার বয়সী ছেলেমেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে- এ প্রত্যাশা করি।

সুরকার নাজির মাহামুদ বলেন, লালন লোহানীর লেখা সবসময় অসাধারণ। আর এই গানের কথাগুলোতো আরও চমৎকার। এই গানে নিজের অভিজ্ঞতার সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন আমাদের ছেলে-মেয়েরা, অভিভাবকরা এই গান শুনে প্রেরণা পেতে পারে। সুপ্তির কণ্ঠে গানটা ভালই লেগেছে। আশা করছি সবার ভাল লাগবে।

আগামী ১৭ আগস্ট সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক স্টেশন থেকে গানটি মুক্তি দেওয়া হবে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 8 26 1

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ । মাসস নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর …

Leave a Reply

Your email address will not be published.