Home / আন্তর্জাতিক / তারা একসঙ্গে সন্তানসম্ভবা হলেন!
16+nurse+preg+mbd

তারা একসঙ্গে সন্তানসম্ভবা হলেন!

16+nurse+preg+mbd-6

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ১৯ আগস্ট ২০১৮ । ০৪ ভাদ্র ১৪২৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মেসা এলাকার একটি হাসপাতালে ঘটেছে দারুণ এক ঘটনা। হাসপাতালের ১৬জন নার্স একসঙ্গে সন্তানসম্ভবা হয়ে পড়েছেন! আর এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভেতর চলছে মিশ্র প্রতিক্রিয়া। একসাথে এতজন নার্সের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি রোগীদের নজরেও এসেছে।

Pregnant Nurses

মজা হচ্ছে, ১৬ জন নার্সের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

16+nurse+preg+mbd-3

সংবাদ সম্মেলনে ঠাট্টা করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, হয়তো হাসপাতালের পানিতে কিছু মেশানো হয়েছিল অথবা ক্রিসমাসের ছুটিতে সবাই একই পরিকল্পনা করেছিলেন।

16+nurse+preg+mbd-4

এই ১৬ জনের মধ্যে প্রথম জনের আগামী মাসের শুরুতে সন্তানের জন্ম দেওয়ার তারিখ রয়েছে। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একে একে অন্যদের সন্তান জন্মের তারিখ নির্ধারিত হয়েছে।

16+nurse+preg+mbd-5

তবে এ ব্যাপারে নার্সরা বলেছেন ভিন্ন কথা, তাদের একজন অন্যজনের বিষয়টি জানতেন না। কিংবা এটা পরিকল্পিত ছিল না।

সূত্র : বিবিসি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 999

ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ । মাসস যার যার নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published.