Home / বিনোদন / নাটক / ‘অপশনাল বয়ফ্রেন্ড’
ruhi+6+drama+mbd-2

‘অপশনাল বয়ফ্রেন্ড’

ruhi+6+drama+mbd-ok

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৯ আগস্ট ২০১৮ । ০৪ ভাদ্র ১৪২৫

নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী। এবারের ঈদ উপলক্ষে নির্মিত ৬টি নাটকে অভিনয় করেছেন তিনি। নেপালের মনোরম সব লোকেশনে চিত্রায়ন হয়েছে নাটকগুলো। সৈয়দ ইকবাল, কামাল আহমেদ ও গল্পওয়ালার রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে আহমেদ কামাল, নাজমুল রনি ও রাহাত মাহমুদ।

ruhi+6+drama+mbd-9

রুহী অভিনীত নাটকগুলো হচ্ছে- ‘ক্রসচেক’, ‘দ্বিতীয় দেখা’, ‘গোলকধাঁধা’, ‘ট্রুথ অর ডেয়ার’, ‘বিপরীত ভালোবাসা’ ও ‘অপশনাল বয়ফ্রেন্ড’। নাটকগুলোতে রুহীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সজল, কল্যাণ কোরাইয়া, এসএম জনি ও এলেন শুভ্র।

ruhi+6+drama+mbd-8

তার ৬টি নাটক প্রসঙ্গে রুহী বলেন, ‘ভিন্ন সব গল্পে নেপালে চিত্রায়িত নাটকগুলোতে অভিনয় করেছি, যেখানে আমাকে ভিন্ন সব চরিত্রে দেখা যাবে। নেপালের মনোরম লোকেশনে শুটিংয়ের ফলে নাটকগুলো দর্শক দেখে বেশ আনন্দ পাবে।’

ruhi+6+drama+mbd-6

ঈদ আয়োজনে এটিএন বাংলা, এসএ টিভি, এশিয়ান টিভিসহ বিভিন্ন চ্যানেলে নাটকগুলো প্রচার হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.