Home / অর্থনীতি / ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সাথে লেনদেনও কমেছে
dselogombd

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সাথে লেনদেনও কমেছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ ডিসেম্বর ২০১৬ । ০৭ পৌষ ১৪২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক হ্রাসের পাশাপাশি লেনদেনও কমেছে।

ডিএসইতে মঙ্গলবার মোট ৩২৪টি কোম্পানির ৩১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯৩২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৬৯ টাকা। খবর বাসস-এর।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.৪৮ পয়েন্ট কমে ৪৯৩১.১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে ১৭৯৭.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে ১১৬৭.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯ টির,কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

টাকার অংকে লেনদেনে শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিঃ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরীজ, ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত ও সিএমসি কামাল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এমারেল্ড অয়েল, ডেফোডিল কম্পিউটার, গোল্ডেন সন, ইস্টার্ন লুব্রিকেন্টস, দেশ গার্মেন্ট, কেয়া কসমেটিস, হামিদ ফেব্রিকস, বেক্সিমকো লিঃ, ইনটেক অনলাইন ও মিথুন নিটিং।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : প্রগতি লাইফ ইন্সুরেন্স, এইচআর টেক্স, শ্যামপুর সুগার, পদ্মা অয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, নাভানা সিএনজি, মিরাক্যাল ইন্ডাঃ, ইস্টার্ন হাউজিং, বিজিআইসি ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 1 26 33

এলপি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা

ঢাকা, রবিবার ০৪ জানুয়ারি ২০২৬ মাসস জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ …

Leave a Reply

Your email address will not be published.