Home / জাতীয় / টানা শাটডাউনে রামেকে রোগীর ভোগান্তি
RAMEK

টানা শাটডাউনে রামেকে রোগীর ভোগান্তি

ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ | মাসস

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে টানা শাটডাউনে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। 

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এই কর্মসূচি পালনে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা।

মঙ্গলবার (১১ মার্চ) মানববন্ধনে রাজশাহী মেডিক্যাল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতা সহকারী অধ্যাপক মুর্শেদ জামান মিঞা বলেন, ম্যাটস ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখতে দিলে হাজার হাজার মানুষ এদের থেকে চিকিৎসা নিতে এসে মারা যাবে।

রোগীদের ভোগান্তির কথা শিকার করে তিনি বলেন, আগামীকাল যে আদালতে রায় হবে, সেখানে তাদের ডাক্তার বলার সুযোগ দিলে ভবিষ্যতে অপচিকিৎসায় রোগী মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে।

শাহনাজ বেগম রক্তশূন্যতা নিয়ে ভর্তি হন রামেকের ১৫ নাম্বার ওয়ার্ডে, চার ব্যাগ রক্ত লাগবে কিন্তু ডাক্তারের অভাবে রক্ত না দেওয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছেন বলে জানান তার ভাই সানোয়ার। নার্স বলছেন, ডাক্তার ছাড়া রোগীকে রক্ত দিতে পারবেন না তারা।একই ওয়ার্ডে ভর্তি আরেক রোগী নুরেফা (৬৫) শ্বাস কষ্টে ভুগছেন। চিকিৎসা পাচ্ছেন না বলে জানান তিনি।

এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাব নেতা মনোয়ার তারিক সাবু, সার্জারি বিভাগের প্রধান ডা. মনিরুজ্জামান সরকার, এনডিএফ নেতা এ এস এম আব্দুল্লাহ, গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএস ডা. মশিউর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. এ টি এম আখেরুজ্জামান, রামেক ইন্টার্ন চিকিৎসক ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …