Home / জাতীয় / টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : নিহত ২
sdmbd

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : নিহত ২

মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে মির্জাপুরের দেওহাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে করে মোটরসাইকেল আরোহী ২জন ছিটকে পড়ে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.