Home / খেলা / টাইগারদের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
tiger+bd+mbd

টাইগারদের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ জুন ২০১৭ । ২৭ জৈষ্ঠ্য ১৪২৪

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত রাতে ইংল্যান্ডের কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক বিজয়ের জন্য আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বাসস-এর।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট টিম বিশেষ করে বাংলাদেশ দলের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদকে নিজ নিজ সেঞ্চুরির জন্য এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অত্যন্ত সংকটময় ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়লাভ করায় ধন্যবাদ জানিয়েছেন ।

abdul-hamidpresidentmbd-1

রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন এই লড়াই এবং বিজয়ের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.