Home / উৎসব ও সংস্কৃতি / জয়নুল উৎসব ও লোকজ মেলা বৃহস্পতিবার
joynulutsabmbd-in

জয়নুল উৎসব ও লোকজ মেলা বৃহস্পতিবার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ ডিসেম্বর ২০১৬ । ১৩ পৌষ ১৪২৩

জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়নুল উৎসব এবং লোকজ মেলা আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ওইদিন সকাল ৯ টায় শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হবে। সংবাদ বাসস-এর।

joynulutsabmbdঅনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ বছর ‘জয়নুল সম্মাননা-২০১৬’ প্রদান করা হবে ভারতের প্রখ্যাত শিল্পী অধ্যাপক যোগেন চৌধুরী এবং বাংলাদেশের প্রতিথযশা শিল্পী অধ্যাপক হাশেম খানকে।

অনুষ্ঠানে শিল্পী তারক গড়াইয়ের নির্মিত ভাস্কর্যের আবরণ উন্মোচন করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.