Home / প্রচ্ছদ / ‘জয় বাংলা’র গর্বিত অংশীদার হলেন নোলক বাবু
JOY P 3

‘জয় বাংলা’র গর্বিত অংশীদার হলেন নোলক বাবু

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১৬ মার্চ ২০২২ | ২ চৈত্র  ১৪২৮

JOY P 1

`পলাশের ডালে দোলে টকটকে লাল জয় বাংলা/ শিমুলের ঠোঁটে হাসে জীবনের গান জয় বাংলা/ পদ্মার বুকে দোলে ঢেউয়ে ঢেউয়ে জয় বাংলা/ দোয়েলের শিষে মনভরে গাওয়া জয় বাংলা/ জয় বাংলা তারপর জিতে যাবার দিন/ জয় বাংলা তারপর লাল সবুজ অমলিন’..

এ ভাবে ২৪ চরণে লেখা হলো ‘জয় বাংলা’ সেই অমর স্লোগানের গান। ‘জয় বাংলা’ নিয়ে লেখা বর্তমান সময়ে সম্ভবত এটিই শ্রেষ্ঠ কথা, সুর, সঙ্গীত আর সেরা কণ্ঠে সেরা শিল্পীর গান। গানটি গেয়েছেন প্রিয়শিল্পী ক্লোজআপ চ্যাম্পিয়ন নোলক বাবু।  গানটির অসম্ভব সুন্দর হৃদয় স্পন্দিত কথা লিখেছেন এ সময়ের আলোচিত এবং জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল। গানটির সুর করেছেন নীরিক্ষাধর্মী সুরকার শোয়েব শিবলী। মিউজিক করেছেন, স্বনামধন্য কম্পোজার ওয়াহেদ শাহীন। গানটির মুগ্ধকর একটি গানচিত্র নির্মাণ করা হয়েছে। এতে শিল্পীর পাশাপাশি শিল্পীর সহধর্মীনী মৌ এং ছোট সন্তান আদিয়াত সহ আরও কিছু অভিনয়শিল্পী অভিনয় করেছেন। এটির ডিওপি, এডিট ও কালার করেছেন সেজাত খান। গানচিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ এখলাস। সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুব আহসান শিমুল।

JOY P 2

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছায় তাঁরই প্রিয় স্লোগান ‘জয় বাংলা’র গান-এখন লাল সবুজের মানচিত্র ছাড়িয়ে বিশ্বমানবের মুক্তির জয়গান এবং পুষ্ট সম্ভাবনায়। গানটি সবার প্রিয়তায় ঠাঁই পাবে বলে, এর সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …