Home / ব্যানার / জাতীয় পার্টির ইফতার মাহফিল
jatioparty+ifter+mbd

জাতীয় পার্টির ইফতার মাহফিল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ জুন ২০১৭ । ২১ জৈষ্ঠ্য ১৪২৪

জাতীয় পার্টির ইফতার মাহফিলে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রী-এমপিরা যোগদান করেছেন।

শনিবার ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে ক্বারী মোহাম্মদ বেলালী ইসলামী উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ তার বক্তব্যে সকল মুসলিম উম্মাহকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের আদর্শ ধারণ করে বিশ্বের সকল মুসলিম উম্মাহকে এক হওয়ার এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থান গ্রহণ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, সংসদ সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.